স্থাপিতঃ ১৯৯২ইং

ইআইআইএন:১১৮৩৭৭

ঘোষণা

(1) আমাদের ওয়েবসাইটে সকলকে স্বাগতম। (2) দাখিল পরীক্ষা ২০২৫ এ পাশের হার ৮৮.৪৬%

সভাপতির বাণী

কাজী বাবুল আখতার

সভাপতি

বিসমিল্লাহির রহমানির রহিম।  দেবদুন বাবুল জান্নাত দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে সকলকে স্বাগতম।  আমাদের মাদ্রাসাটি হলো সেই স্থান যেখানে প্রত্যেক শিক্ষার্থীর প্রতিভা ও সক্ষমতা বিকশিত হয়ে উঠে।  এখানে আমরা চাই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জীবনে পরিবর্তন আনতে।  আমাদের লক্ষ্য হলো সকল শিক্ষার্থীদেরকে শিক্ষিত এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।  আমার শিক্ষকরা সবাই নিজেদের সেরাটা দিতে চেষ্টা করবে যা শিক্ষার্থীদের সহায়ক হবে।  শিক্ষা শুধুমাত্র বইয়ের জ্ঞান নয় বরং এটা একটি উন্নত জীবনধারা, যা শিক্ষার্থীদের চরিত্র গঠনে সাহায্য করে।  আমি বিশ্বাস করি, আমাদের এই যাত্রায় আমরা সৎ, যোগ্য, আদর্শ ও দেশপ্রেমিক জাতি গড়তে সক্ষম হব।  এখানে আমরা সবাই একটি বড় পরিবার।  আমাদের প্রতিটি সদস্যের সাথে পরস্পর সদয় ও সম্মানজনক আচরণ করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। শিক্ষার পথে একসঙ্গে চলার জন্য সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে স্বাগত জানাই।  এগিয়ে চলো, শিখো এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলো।